শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

ট্রাক চাপায় বৃদ্ধের মৃত্যু

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা: জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাক চাপায় আফতাব হোসেন (৬৫) নামের এক বৃদ্ধের নিহত হয়েছে। এসময় দুলু মিয়া (৪০) নামের অপর একজন আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার বালিঘাটা ইউনিয়নের দরগাপাড়া নামকস্থানে জয়পুরহাট-হিলি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলা দরগাপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, আফতাফ উদ্দিন দুপুরে জহরের নামায পড়তে মসজিদে যাওয়ার পথে দরগাপাড়া নামকস্থানে জয়পুরহাটের দিক থেকে আসা (কুষ্টিয়া-ট ১১-২৭৫৫) নামের একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যান। এসময় ট্রাকটি একটি দোকানের মধ্যে ঢুকে পড়ে। এতে দোকানদার দুলু (৪০) নামের একজন ব্যক্তি আহত হয়ে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তার অবস্থা আশংকাজন বলে পরিবার সূত্রে জানা গেছে। সে দরগাপাড়া গ্রামের ইদ্রিস আলীর পুত্র।

অনলাইন আপডেট

আর্কাইভ